দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দাতা সংস্থার প্রতিনিধি এবং কূটনৈতিকদের বৈঠকে বসেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে বুধবার দুপুর পৌনে ১টায় এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে কূটনৈতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের কাছে বাংলাদেশে চলমান সঙ্কট এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, পাকিস্তান, তুরস্ক, ভারত ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
কেএইচ





