ঈদ-উল ফিতর উপলক্ষে ৯দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে শেয়ারবাজারের কার্যক্রম।
দিনের হিসাবে এ বন্ধ ৯ দিন হলেও কার্যদিবস হিসাবে লেনদেন বন্ধ থাকবে ৫ দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। রবিবার ডিএসই’র পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ৯ দিনের বন্ধের মধ্যে সরকারী ছুটি ৮দিন। আর বাকি ১দিন (৪ জুলাই) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই’র পর্ষদ। সরকারী ৮দিনের ছুটির মধ্যে রয়েছে-২দিন শুক্রবার ও ২ দিন শনিবার, ৩দিন ঈদের সরকারী ছুটি ও ১ দিন শবে কদর।





