মঙ্গলবারের লেনদেনে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর এবং টাকার পরিমাণে লেনদেনও। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪২৪ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টি, কমেছে ৮২টি আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪০ কোটি ১৫ লাখ টাকার।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ০.০৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৩৬ কোটি ৮ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৮০ পয়েন্টে। সিএসইতে মোট ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৫ লাখ টাকার।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]