আজ দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ক্রয়ের ঝোক দেখা যায়।
বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই আর পরবর্তী দেড় ঘন্টা পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কিছুটা দেখা দিলেও উদ্ধমুখি রয়ে যায় সূচক। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা।
এদিকে, মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরে বিশ্বব্যাপী পুঁজিবাজারে পাশাপাশি দেশের পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব বিস্তার করছে। তবে ধস নামলেও বাংলাদেশের পুঁজিবাজার একেবারেই নিরাপদে থাকবে বলে আগেই অভিমত দিয়েছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, যেহুত দেশের পুঁজিবাজারের সাথে বৈশ্বিক বাজারের তেমন যোগসূত্র না থাকায় ট্রাম্পের জয়ের নেতিবাচক প্রভাব পড়ার কোনই সম্ভাবনা নেই।এমন আশ্বাসে স্বস্তি ফিরে বিনিয়োগকারীদের। তার অংশ হিসেবে বাজারে লেনদেনে চাঙ্গাভাব বিরাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪৬৭৭ পয়েন্ট যা আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেশি। আর ডিএসই শরিয়াহ সূচক রয়েছে ১১২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৭৫৮ পয়েন্টে।লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টি, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।দিনের লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার টাকা।
বুধবার লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৩৬ হাজার টাকা।
অন্যদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১ পয়েন্ট বেড়ে রয়েছে ৮৭৫২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪১ হাজার টাকা।
নাজিব





