বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৮ হাজার ৮৪৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরে আমানত বেড়েছে ২৪ কোটি ৪৬ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৬৯ কোটি টাকা।

এসএনবির তথ্য বলছে, ২০২৫ সালের এই আমানত গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছিল।

পরবর্তী দুই বছরে আমানতে বড় ধরনের পতন দেখা যায়। ২০২২ সালে তা নেমে আসে প্রায় ৫ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁ এবং ২০২৩ সালে আরও কমে দাঁড়ায় প্রায় ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। তবে ২০২৪ ও ২০২৫ সালে আবারও আমানতে বড় উল্লম্ফন দেখা গেছে। এ বৃদ্ধির নির্দিষ্ট কোনো কারণ এসএনবির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকার-ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীর দেশত্যাগ এবং তাঁদের সম্পদ জব্দের ঘটনার প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে অর্থ স্থানান্তরের প্রবণতা বেড়ে থাকতে পারে। এছাড়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রে অতীতে দেশ থেকে বিপুল অর্থ পাচারের তথ্যও উঠে এসেছে। সেই অর্থের একটি অংশ বিভিন্ন মাধ্যমে সুইস ব্যাংকে জমা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএম