ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগরের কুলিকুণ্ডা গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে বসেছে ব্যতিক্রমধর্মী শুঁটকির মেলা। প্রায় দুই শতাধিক নানান জাতের শুঁটকির পসরা নিয়ে বসেছেন দোকানিরা।
এসব পসরায় রয়েছে বোয়াল, গজার, শোল, বাইম, ছুড়ি, লইট্টা, পুটি ও টেংরাসহ নানান জাতের দেশীয় মাছের শুঁটকি।
এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমদানি করা হয় বিভিন্ন প্রজাতির শুটকি। বাহারি শুঁটকির আকর্ষণে দূর-দূরান্ত থেকে ভোজন রসিকরা মেলায় আসেন শুটকি কিনতে।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397643581.jpg[/img]
সরেজমিনে গিয়ে জানা যায়, চিরায়িত বাংলার পঞ্জিকার নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মঙ্গলবার পালিত হলো পহেলা বৈশাখ। আর নতুন বছরের এই দিনে প্রতি বছরের মতো এবারও জমেছে কুলিকুণ্ডার ঐতিহ্যবাহী তিনদিনের শুটকি মেলা। কবে মেলার প্রথম আয়োজন তা জানা না গেলেও প্রতি বছরই পালিত হচ্ছে এই মেলা। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে আনন্দের বন্যা।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397643605.jpg[/img]
মেলায় আসা একাধিক লোকজন জানান, প্রায় দুইশ বছরেরও অধিক বেশি সময় ধরে এ মেলা বসছে। দেশের বিভিন্ন স্থান থেকে শুঁটকি ব্যবসায়ী ছাড়াও ভোজন রসিকরা আসে এ মেলায়। এই মেলার ইতিহাস অনেক পুরনো।
শুটকি কিনতে আসা সোরাপ মিয়া জানান, আমি আমার ছোটবেলা থেকে এই মেলা দেখে আসছি। আমার বাবার মুখেও শুনেছি তিনিও তার ছোটবেলা থেকে এই মেলা দেখে আসছে। এই মেলা আমাদের নাসিরনগরের ঐতিহ্যকে প্রদর্শন করে।
শুটকি ব্যবসায়ী সঞ্জিবন ও মদন মোহন জানান, আমরা আমাদের ছোটবেলা থেকে এই মেলায় দোকান নিয়ে আসি। এই মেলায় এবার আমরা বোয়াল, গজার, শোল, বাইম, ছুড়ি, লইট্টা, পুটি ও টেংরাসহ নানান জাতের দেশীয় মাছের তৈরি শুঁটকি নিয়ে আসছি। তবে বোয়াল, শোল ও বাইম মাছের শুটকি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি।
স্থানীয় চেয়ারম্যান রফিজ মিয়া জানান, এদিনে নাসিরনগরের প্রতিটি ঘরে তাদের আত্মীয় স্বজনরা আসেন দাওয়াত খেতে। আর মেলা থেকে কেনা শুটকি রান্না করে খাইয়ে আপ্যায়ন করা হয় তাদের। আর এই রেওয়াজ প্রায় শতাধিক বছরের পুরোনো।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
শুঁটকির মেলা
ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগরের কুলিকুণ্ডা গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে বসেছে ব্যতিক্রমধর্মী শুঁটকির মেলা। প্রায় দুই শতাধিক নানান জাতের শুঁটকির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এসব পসরায় রয়েছে বোয়াল, গজার, শোল, বাইম, ছুড়ি, লইট্টা, পুটি ও টেংরাসহ নানান জাতের





