বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ প্রাইভেট ইউনির্ভাসিটি এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন আগামী রোববার জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা কর্মকালীন সময়ে হরতাল প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে হরতালের কারণে যে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে তার ফলস্বরূপ তিনি এই হরতাল প্রত্যাহারের দাবী জানান তিনি। বৃহস্পতিবার মিডিয়ায় প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করা হয়েছে।

সংগঠনটি বলেছে, ২০১৩ সালের দীর্ঘ দিন হরতালের কারণে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল এখনো তা কাটিয়ে উঠা সম্ভব হয়নি। দেশের ব্যবসায়ী মহল যে মুর্হুতে একটু ঘুরে দাড়ানোর চেষ্টা করছে সেই মুহুর্তেই আইন অবমাননা করে মাননীয় কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালের কোন ভিত্তি নেই।

কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল ডেকে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার ফলে দেশের ব্যবসায়ী মহলে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এর ফলে অন্যান্য ব্যবসার পাশাপাশি বীমা ব্যবসাও অত্যন্ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। কেননা হরতাল হলে দেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বীমার আওতাধীন যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই সব ক্ষয়-ক্ষতির দাবী বীমা কোম্পানীগুলোকে পরিশোধ করতে হয়।

এছাড়া কারণে অকারণে হরতাল দেশী বিদেশী বিনিয়োগকারীদের ব্যাপকভাবে নিরুৎসাহিত করছে বলে অভিজ্ঞমহল মনে করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষাসহ নানা ধরনের অতিব গুরুত্বপূর্ণ বিষয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে দেশের ভবিষ্যৎ আজকের এই ছাত্র/ছাত্রীদের পড়ালেখা অত্যন্ত বিঘিœত হচ্ছে।

দেশে চলমান সংকট উত্তরনে প্রতিটি রাজনৈতিক দলের উচিত যুক্তি ও আইনের মধ্যে থেকে হরতালকে পরিত্যাগ করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া ।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর