পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বও ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন, দুপুর বারোটায়, এলজিইডি অডিটরিয়াম, লেভেল-২, এলজিইডি ভবন, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩.৮৩ টাকা।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]