বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে। ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও মাত্র পাঁচ মিনিটের মাথায় সূচক কমে যায়। দিনের বাকি সময় নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৫৫ লাখ ২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫১৭০ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭২২ কোটি ৫৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ১৫০ কোটি ৭ হাজার টাকা বা ২০.৭৬ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩০১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫২.৬৫ শতাংশ।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএলবিডির। দিনভর এ কোম্পানির ২৭ লাখ ৮২ হাজার ৯০০ শেয়ার ৪১ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া শাহজিবাজার পাওয়ারের ২৯ কোটি ৪২ লাখ, আইডিএলসির ২২ কোটি ৪২ লাখ, খুলনা পাওয়ারের ২২ কোটি ৪২ লাখ, আরএসআরএম স্টিলসের ২০ কোটি ৬১ লাখ, গ্রামীণফোনের ১৭ কোটি ৯০ লাখ, লাফার্জ সুরমা সিমেন্টের ১৭ কোটি ৪১ লাখ, তিতাস গ্যাসের ১৭ কোটি ২০ লাখ, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৯৫ লাখ ও সাইফ পাওয়ারটেকের ১১ কোটি ৪৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১২৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৯ লাখ টাকা।

আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৫০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন কমেছে ৪৭ লাখ টাকা।

ঢাকা, ২৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর