তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির নেত্রী গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, সংগ্রাম কমিটির নেত্রী ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার ও শ্রমিক নেতা মঞ্জুর মঈনকে গ্রেফতার ও শ্রমিকদের উপর হামলার তীব্রনিন্দা জানিয়েছেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্যদাবি মেনে না নিয়ে অনাহারী শ্রমিকদের উপর বর্বর নির্যাতন করা হয়েছে। এমতাবস্থায় গ্রেফতারকৃতদের মুক্তি দিয়ে আন্দোলনরত শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তোবা গ্রুপের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ