পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলো হলো: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, উত্তরা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড লিজিং এবং ইউনিক হোটেল।
এর মধ্যে প্রাইম ফাইন্যান্স ১৫ শতাংশ নগদ, উত্তরা ফাইন্যান্স ৩০ শতাংশ নগদ, ডাচ বাংলা ব্যাংক ৪০ শতাংশ নগদ, সাউথইস্ট ব্যাংক ১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ইউনিয়ন ক্যাপিটাল ১০ শতাংশ স্টক, প্রাইম ব্যাংক ১২.৫০ শতাংশ নগদ, ব্যাংক এশিয়া ১০ শতাংশ স্টক, ইউনাইটেড লিজিং ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ইউনিক হোটেল ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং লাফার্জ সুরমা সিমেন্ট নো ডিভিডেন্ড ঘোষণা করে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রাইম ফাইন্যান্সের এজিএম আগামী ৩০ মার্চ, সকাল সাড়ে ১০টায়, বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আর.এ, বারিধারা, ঢাকাতে; উত্তরা ফাইন্যান্সর এজিএম ৩০ এপ্রিল, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#৭, গুলশান-১, ঢাকাতে; ডাচবাংলা ব্যাংকের এজিএম ৩০ মার্চ, সকাল ১০টায়, বলরুম, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকতে; সাউথ ইস্ট ব্যাংকের এজিএম ৩১ মার্চ, সকাল ১০টায়, বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আর.এ, বারিধারা, ঢাকাতে; ইউনিয়ন ক্যাপিটালের এজিএম ৩১ মার্চ, সকাল সাড়ে ১০টায়, এলজিইডি অডিটরিয়াম, আগারগাঁও, ঢাকাতে; প্রাইম ব্যাংকের এজিএম ৩০ মার্চ, বিকাল ৩টায়, উইন্টার গার্ডেন, রূপসী বাংলা হোটেল, ১ মিন্টো রোড, ঢাকাতে; ব্যাংক এশিয়ার এজিএম ৩১ মার্চ, সকাল ১০টায়, ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকাতে; ইউনাইটেড লিজিংয়ের এজিএম ১০ এপ্রিল, সকাল ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে, ইউনিক হোটেলের এজিএম ৮ এপ্রিল সকাল, ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশানে এবং লাফার্জ সুরমা সিমেন্টের এজিএম আগামী ১০ জুন, সকাল ১১টায়, হারমোনি হল, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স হল, আগারগাঁও, শের-ই-বাংলা নগদ, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
প্রাইম ফাইন্যান্সের রেকর্ড ডেট ১১ মার্চ, উত্তরা ফাইন্যান্সের ১২ মার্চ, ডাচবাংলা ব্যাংকের ১৩ মার্চ, সাউথইস্ট ব্যাংকের ১৩ মার্চ, ইউনিয়ন ক্যাপিটালের ১৩ মার্চ, প্রাইম ব্যাংকের ১৩ মার্চ, ব্যাংক এশিয়ার ১৬ মার্চ, ইউনাইটেড লিজিংয়ের ১৮ মার্চ, ইউনিক হোটেলের রেকর্ড ডেট ১৮ মার্চ এবং লাফার্জ সুরমা সিমেন্টের রেকর্ড ডেট ৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সপ্তাহজুড়ে লভ্যাংশ ঘোষণা করেছে ১০ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।





