দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধমুখী গতিতে লেনদেন চলছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের ১ ঘস্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেনও রয়েছে শ্লথ গতিতে। একই চিত্র লক্ষ করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫২৫ পয়েন্টে। এ সময় মোট ২৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১ টি, কমেছে ৬৪টি আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ২০ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৮১ পয়েন্টে। এ সময় মোট ১১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ টাকার।
গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩০০ কোটি ৬১ লাখ টাকার।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]