পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের দি ইবনে সিনার পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ঘোষিত লভ্যাংশের মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুন, সকাল সাড়ে ৯টায়, ইমানুল্লাহস কনভেনশন সেন্টার, সীমান্ত স্কয়ার মাকের্ট (রাইফেলস স্কয়ার), ৫ম ফ্লোর, ধানমন্ডি, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৪৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা