বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর হারানোয় নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন।
রোববার প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ১৯.৯১ পয়েন্ট। এর ফলে বেলা সাড়ে ১২টায় সূচকের অবস্থান ছিল ৪৫৫২.৬৭ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৯৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। লেনদেন হয়েছে ২৫০ কোটি ৯৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। ১৬ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ বেক্সিমকোর লেনদেনের পরিমাণ হচ্ছে ১৪ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে এসিআই, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে সূচক ৩৪.০৮ পয়েন্ট কমে ৮৫৪২.৫৯ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।
এমকে





