ভারত অংশে সড়কের মেরামত কাজের জন্য হিলি স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টের সভাপতি অশোক কুমার মণ্ডল এক বার্তায় জানিয়েছেন ভারতের হিলি স্থলবন্দর এলাকার সড়কের বেহাল অবস্থা হওয়ায় পণ্য বোঝাই গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। তাই সড়টি সংস্কার করতে রবিবার সকাল থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
আমদানি-রফতানি বন্ধ থাকায় সারিবদ্ধভাবে অপেক্ষায় রয়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





