ইসলামী শরীয়াহভিত্তিক পরিচালিত ব্যাংকগুলো যেন সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মৌলবাদের অর্থায়নে জড়িয়ে না যায়-সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক্সপান্ডিং ফিন্যান্সিয়াল ইনক্লুশান থ্রু ইসলামিক মাইক্রোফিন্যান্স: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটিজ ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যৌথভাবে সেমিনারটির আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড ইন বাংলাদেশ ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ।
গভর্নর বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং সাম্যতার ভিত্তিতে সবার জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। আমি আশ্বস্ত করছি, ইসলামি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সম্প্রসারণে ইসলামি ব্যাংকগুলোর জন্য প্রয়োজনীয় নিতীমালা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, এতোদিন এসব ব্যাংকগুলোর জন্য পুনঃঅর্থায়নের কোনো সুযোগ ছিল না। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এদের জন্যও পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে।
সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, ইসলামি ব্যাংকিং ছাড়া সবার অংশগ্রহণ গ্রহণমূলক ব্যাংকিং ব্যবস্থা গঠন সম্ভব নয়। তবে সুনির্দির্ষ্ট নীতিমালা না থাকায় সাধারণ ব্যাংকিংয়ের মতো ইসলামি ব্যাংকগুলো সুযোগ-সুবিধা পাচ্ছে না। এ জন্য তারা একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল একিউএম শফিউল্লাহ আরিফের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড ইন বাংলাদেশ এর কান্ট্রিডিরেক্টর শাবেল ফিরুজ, এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক একেএম নুরুল ফজল বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ইসলামি ব্যাংকিং বিশেষজ্ঞ এম. আযীযুল হক প্রমুখ।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
জঙ্গিবাদ অর্থায়নে সতর্ক থাকুন : গভর্নর
ইসলামী শরীয়াহভিত্তিক পরিচালিত ব্যাংকগুলো যেন সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মৌলবাদের অর্থায়নে জড়িয়ে না যায়-সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।





