আসন্ন বাজেটে রাজস্ব আয় বাড়াতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সে লক্ষ্য বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের কনফারেন্স রুমে এক প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ৩৪টি সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বাজেট কিভাবে বাড়ানো যায় তা আমাদের প্রধান লক্ষ্য। কারণ তা না হলে আগামী বাজেট লক্ষ্যমাত্রার ১ লাখ ৪৯ হাজার টাকা কোথা থেকে আসবে?
গোলাম হোসেন বলেন, বাজেটের উদ্দেশ্য শুধুমাত্র কর কমানো নয়। অনেক সেক্টরে কর বাড়ানোও।
তিনি আরো বলেন, কিভাবে আগামী বাজেটের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা পূরণ করা হবে তা দেখা প্রতিটি ব্যবসায়ীসহ নাগরিকের দায়িত্ব।
বাজেটে সুনির্দিষ্ট রূপরেখা পেশ করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]