‘ইনসাইডার ট্রেডিং’র অভিযোগে পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানি দুটি হচ্ছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুটির শেয়ারে ইনসাইডার ট্রেডিং হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
ইনসাইডার ট্রেডিং সিস্টেম হচ্ছে, অন্যকে তথ্য না দিয়ে নিজে তথ্য নিয়ে শেয়ার ক্রয় করা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইনে এই ট্রেডিং নিষিদ্ধ হয়। কিছু অসাধু চক্র কোম্পানির যোগসাজশে এ কাজ করে চলেছে বলে অভিযোগ রয়েছে।
এমএনজে





