২০১৩-১৪ অর্থবছরের ৮ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৩৮ কোটি ৬০ লাখ টাকা হলেও আদায় হয়েছে ১১৩ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ ঘাটতি হয়েছে ২৫ কোটি ৪১ লাখ টাকা।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারি ব্যবস্থাপক (প্রশাসন) এসএম হায়দার জানান,অবকাঠামোগত উন্নয়ন হলে হিলির রাজস্ব আহরণ বাড়বে।
শুল্ক বিভাগের সহকারি কমিশনার মাজেদুল হক জানান,গত ফেব্রুয়ারি মাসজুড়ে ভারত অংশে রাস্তা সংস্কারের কাজ হয়। ফলে এ সময়ে আমদানি রফতানি স্বাভাবিকভাবে হয়নি। এতে রাজস্ব আহরণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আগামীতে রাজস্ব আহরণ কার্যক্রম জোরদার হবে বলেও আশা করেন তিনি।
হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন,হিলি স্থলবন্দর থেকে শত শত কোটি টাকা রাজস্ব আয় হয়। কিন্তু হিলি স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ঘটেনি।
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অর্থনীতি
হিলিতে রাজস্ব ঘাটতি প্রায় সাড়ে ২৫ কোটি টাকা
২০১৩-১৪ অর্থবছরের ৮ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৩৮ কোটি ৬০ লাখ টাকা হলেও আদায় হয়েছে ১১৩ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ ঘাটতি হয়েছে ২৫ কোটি ৪১ লাখ টাকা





