শেয়ারবাজারে লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন হয়েছে ৮২৭ কোটি ৪৮ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৬৭ লাখ লাখ টাকা। আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২২.২৯ শতাংশ।

আগের সপ্তাহে ৫ কার্যদিবসে ৩ হাজার ৩৮৩ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছিল বিপরীতে গত সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ৪ হাজার ১৩৭ কোটি ৪৩ লাখ টাকা।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩.২৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২.৯৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩.২৪ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ০.৫৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির। দর কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৭২.১৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ২.৯২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৭.২২ পয়েন্ট।

এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ বেড়েছে । সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৫৮ কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায়। সপ্তাহ শেষে বাজার মূলধন কমার হার ১.০০ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার । কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮৮ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহের মোট লেনদেনের ৪.৫৬ শতাংশই লেনদেন হয়েছে এ কোম্পানির। আগের সপ্তাহের তুলনায় কোম্পানির লেনদেন বেড়েছে ৪.৩০ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট,ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি,ও এ্যাপলো ইস্পাত, শাশা ডেনিমস লিমিটেড।

এএইচ