ট্রেডমার্ক আইন, ২০০৯ এর কোনো কোনো ক্ষেত্রে অস্পষ্টতা, করণিক ও মুদ্রণজনিত ভুল থাকায় একে সংশোধনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি)।
এ লক্ষ্যে ডিপিডিটি ইতোমধ্যে ট্রেডমার্ক (সংশোধিত) আইন-২০১৪ এর খসড়া প্রণয়ন করেছে। এ খসড়া আইনের কপি শিল্প মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.moind.gov.bd) পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে আগ্রহী সবাইকে আগামী ১৫(পনের) কর্মদিবসের মধ্যে [email protected] অথবা [email protected] ঠিকানায় মতামত জানানোর জন্য অনুরোধ করেছে শিল্প মন্ত্রণালয়।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর