পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২৭৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির অর্থবছর শেষ হবে ৩১ ডিসেম্বর। কিন্ত কোম্পানিটি ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৭৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে।

এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.২৩ টাকা। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ জুলাই।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর