মার্জিন ঋণের শর্ত ভঙ্গ করে কতিপয় বিনিয়োগকারীকে ঋণ প্রদান করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫১২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মার্চেন্ট ব্যাংক হিসেবে নতুন তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ১ থেকে ৩০ দিনের মধ্যে মার্জিন ঋণের শর্ত ভঙ্গ করে বিনিয়োগকারীদের ঋণ প্রদান করেছে, যা কমিশনের আদেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৫০/১৬৭, তারিখ ০১/১০/২০০৯ ভঙ্গ করে। এ জন্য আজ অনুষ্ঠিত সভায় অভিযুক্ত সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]