কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সের শেয়ারদর বাড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে মাইডাস ফাইন্যান্সের কর্তৃপক্ষ ডিএসই কে এ তথ্য জানায়।
জানা যায়, গত ১১ ডিসেম্বর থেকে কোম্পানীটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। এ সময়ে শেয়ারটির দর ২১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই গতকাল ১ জানুয়ারি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
নাজিব





