বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে নেদারল্যান্ডস বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরিবেশবান্ধব জাহাজ ভাঙ্গা এবং চামড়া শিল্পের উন্নয়নেও নেদারল্যান্ডস সহায়তা করতে আগ্রহী বলে তিনি জানান।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত গার্বেন ডি জং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিল্পমন্ত্রী এ কথা বলেন। সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পখাতে দ্বি-পাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশের শিল্পনীতি, বিএসটিআই’র আধুনিকায়ন, দ্বি-পাক্ষিক বাণিজ্যিক প্রতিনিধিদলের সফর বিনিময়, ট্যানারি ও জাহাজ ভাঙ্গা শিল্পের আধুনিকায়ণ, তৈরি পোশাক শিল্পখাতের কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকের নিরাপত্তাসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
বৈঠকে শিল্পমন্ত্রী নেদারল্যান্ডসকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর নেদারল্যান্ডস হচ্ছে প্রথম ইউরোপিয়ান রাষ্ট্র, যা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনাখাতে নেদারল্যান্ডস এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য নিরাপত্তা, কৃষি যন্ত্রপাতি উৎপাদনসহ সুনির্দিষ্টখাতে নেদারল্যান্ডস এর বিনিয়োগ প্রস্তাব সরকার ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে বলে জানান।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে সাম্প্রতিক সময়ে সরকার গৃহিত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশে আনারসসহ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও হর্টিকালচার শিল্পে নেদারল্যান্ডস এর উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। তিনি বাংলাদেশের জনগণের জীবন মানোন্নয়নে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগে আগ্রহী নেদারল্যান্ডস
বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে নেদারল্যান্ডস বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরিবেশবান্ধব জাহাজ ভাঙ্গা এবং চামড়া শিল্পের উন্নয়নেও নেদারল্যান্ডস সহায়তা করতে





