ঈদের আগে শেষ সপ্তাহের লেনদেনে ঊর্ধমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে লক্ষ্য করা গেছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়েছে তবে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৫৩ পয়েন্টে। আজ মোট ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৯টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৭ কোটি ১১ লাখ টাকা।
বড় মূলধনী কোম্পানিগুলোর দাপটে বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সূচক ১৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৪৫ পয়েন্টে। মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ টাকা।
ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





