জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট করছেন পোশাক শ্রমিকেরা।

শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় শ্রমিকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অবস্থান ধর্মঘটের আজ দ্বিতীয় দিন।

জানা গেছে, আশুলিয়ার হাজীপাড়া নরসিংহপুর এলাকার এশিয়া ডিজাইন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে এ অবস্থান ধর্মঘট শুরু করে। কারখানাটি বিকেএমইএ এর সদস্য।

ধর্মঘটে অংশ নেওয়া বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, এপ্রিল, মে ও জুন তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা এ অবস্থান ধর্মঘট পালন করবেন।

এআর