পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইস উল আলম মণ্ডল বলেছেন, পুরান ঢাকার হাজারীবাগে বিদ্যমান ট্যানারিসমূহ আগামী বছরের মার্চের মধ্যে সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তর করা হবে।
মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর স্থাপিত পরিবেশবান্ধব চামড়াশিল্প নগরীতে সকল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্ট (সিইটিপি) এবং টাম্পিং ইয়ার্ড নির্মাণের কাজ চলমান রয়েছে।
ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবেশ অধিদপ্তরের ডিজির নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল শুভাঢ্যা খাল পরিদর্শনে আসেন।
জেআই





