কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এক্সেস কন্ট্রোল সিস্টেম উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যংকের গভর্নর ড. আতিউর রহমান এ সিস্টেম উদ্ভোধন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের একটি কেপিআই প্রতিষ্ঠানে হিসেবে সার্বক্ষণিক জোরালো নিরাপত্তা বজায় রাখতে হয়।
আতিউর বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা জোরদার করতে গত কয়েক বছরে বেশকিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফায়ার ঝুঁকি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফায়ার ডিটেকশন এন্ড এলার্ম উইথ ইন্টিগ্রেটেড পাবলিক এড্রেস সিস্টেম চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোপূর্বে আর্চওয়ে মেটাল ডিটেকটর, ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) স্থাপন, ব্যাগ বা লাগেজ চেকিং এর জন্য স্ক্যানার মেশিন স্থাপন, গাড়ি চেকিং এর জন্য আন্ডার ভেহিক্যাল সার্চিং সিস্টেম প্রবর্তন ইত্যাদি আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আতিউর বলেন, এক্সেস কন্ট্রোল সিস্টেমটি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তায় ব্যবস্থায় নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে।
এক্সেস কন্ট্রোল সিস্টেম মূলতঃ একটি আধুনিক নিরাপত্তা ইক্যইমেন্ট। এটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সর্বসাধারণের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মীদের অফিসে যাতায়াতের রেকর্ড কম্পিউটারে সংরক্ষণ ও মনিটরে অবলোকন করা যাবে।
তিনি জানান, ডিজিটাল এক্সেস কন্ট্রোল বিষয়ে গত বছরের মাঝামাঝি সময়ে এইচআরডি থেকে একটি নীতিমালাও জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ভবনের ফ্লোরগুলোতে ১৩০টি দরজায় পর্যায়ক্রমে এই সিস্টেম স্থাপন করা হবে।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কেন্দ্রীয় ব্যাংকে এক্সেস কন্ট্রোল সিস্টেম চালু
কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এক্সেস কন্ট্রোল সিস্টেম উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যংকের গভর্নর ড. আতিউর রহমান এ সিস্টেম উদ্ভোধন করেন।





