বাংলাদেশ ব্যাংকের হ্যাক হয়ে যাওয়া ১১০ মিলিয়ন ডলার চুরির বিষয়টি তদন্তের স্বার্থেই অর্থমন্ত্রীকে জানানো হয় নি বলে সাংবাদিকদের জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
টাকা চুরির পরে এই প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা।
বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান ও নাজনিন সুলতানা, নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা, বিশ্বব্যাংকের সাবেক আইটি ডিরেক্টর রাকেশ আস্থানা প্রমুখ।
গত ৫ ফেব্রুয়ারি হ্যাকড হওয়ার ঘটনা ঘটলেও অর্থমন্ত্রীকে এ বিষয়ে জানানো হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজি মো. রাজি হাসান বলেন, রিজার্ভ হ্যাকড হওয়ার বিষয়টি তদন্তের স্বার্থেই অর্থমন্ত্রীকে জানানো হয় নি।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে টাকা চুরির বিষয়ে গত ৭ মার্চ সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছেন, পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। আমার জানা মতে, সরকারের কোন মহলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়নি।
বাংলাদেশ ব্যাংক আজ বলছে, যাদের জানানো প্রয়োজন ছিল তাদের জানানো হয়েছে। এ বিষয়টি এখনো তদন্ত করে দেখা হচ্ছে।
এসটি





