মঙ্গলবার ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে।

বাজার বিশ্লেষন করে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। লেনদেন হয়েছে ১ হাজার ১৫ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯২৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৯৯২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার লেনদেন বেড়েছে ২৩ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা বা ২.৩৬ শতাংশ।

মঙ্গলবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৪৭৩ কোটি ৫২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৬.৬০ শতাংশ।

এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএলবিডির। দিনভর এ কোম্পানির ৩৪ লাখ ৪৩ হাজার ৫০০টি শেয়ার ৫৩ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এ ছাড়া বিএসআরএম স্টিলের ৪৯ কোটি ৮২ লাখ, বেক্সিমকো লিমিটেডের ৪১ কোটি ৪০ লাখ, বেক্সিমকো ফার্মার ৩১ কোটি ৮১ লাখ, ইউসিবিএলের ২৬ কোটি ১০ লাখ, গ্রামীণফোনের ২৪ কোটি ৬৯ লাখ, আরএসআরএম স্টিলের ২৩ কোটি ৪৪ লাখ, লাফার্জ সুরমার ২১ কোটি ৯০ লাখ, পদ্মা অয়েলের ২০ কোটি ৮৭ লাখ এবং আরএকে সিরামিকের ২০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার এ সময়ে লেনদেন হয়েছিল ৭৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর