বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে আবেদন সংগ্রহ করা। বস্ত্র খাতের কোম্পানিটির আইপিও লটারির ড্র’য়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের জন্য এ ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীরা আবেদন করেন। গত ১০ নভেম্বর তারিখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্যাসিফিক ডেনিমসের অনুকূলে এ কনসেন্ট লেটার বা সম্মতি পত্র ইস্যু করেছে।
জানা যায়, কোম্পানিটিকে পুঁজিবাজারে আইপিও’র মাধ্যমে ৭ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দিয়েছে বিএসইসি। কোম্পানিটি আইপিওর অর্থে ব্যবসা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন,যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে।
৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২.৬৩ টাকা ও শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২২.৫৯ টাকা। এর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
নাজিব





