ত্রৈমাসিক ভিত্তিতে সম্পদ ও দায় এবং লাভ-ক্ষতির বিবরণী দাখিল করতে হবে। এখন থেকে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিলের পাশাপাশি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টেও দাখিল করতে হবে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোকে সম্পদ ও দায় এবং লাভ-ক্ষতি সংক্রান্ত বিবরণী ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ৩৮ এর প্রম তফসিল অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়। এখন থেকে সম্পদ ও দায় এবং লাভ-ক্ষতি সংক্রান্ত বিবরণী ত্রৈমাসিক ভিত্তিতে (সংশ্লিষ্ট ত্রৈমাসিকের পরবর্তী মাসের শেষ কার্যদিবসের মধ্যে) ডিপার্টমেন্ট

অব অফ-সাইট সুপারভিশনে দাখিলের পাশাপাশি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টেও দাখিল করতে হবে। এছাড়া, মার্চ/২০১৪, জুন/২০১৪ এবং সেপ্টেম্বর/২০১৪ এ সমাপ্ত ত্রৈমাসিকগুলোর সম্পদ ও দায় এবং লাভ-ক্ষতি সংক্রান্ত বিবরণীর একটি করে কপি ৩০শে অক্টোবর ২০১৪ তারিখের মধ্যে এ বিভাগে দাখিল করতে হবে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর