পুঁজিবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিনিয়োগিকারীরা উপস্থিত রয়েছেন।
পুঁজিবাজারে অস্থিতিশীলতা ঠেকাতে এর আগে বিক্ষোভ ও মানববন্ধন করেছিল বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ ছাড়াও এরআগে ডিএসইর সামনে ১২ দফা দাবি নিয়ে প্রতীকী গণঅনশন করে সংগঠনটি।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ বলেন, শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনেক মিটিং হয়েছে। মিটিংয়ে অবশ্যই বাজারকে গতিশীল করতে বিভিন্ন বিষয় চিহ্নিত হয়েছে। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।
বিস্তারিত আসছে..





