মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের শুরু থেকেই মিশ্র প্রবণতা বিরাজমান ছিল। শেষে সূচক ঊর্ধ্বমুখী হলেও লেনদেন কমেছে। তবে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা।
সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৪৮ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪৬১ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসােবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ৬৯ কোটি ৮৬ লাখ ২৩ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ২৭ লাখ টাকা।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]