জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৯ শ’ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, ৯টি প্রকল্পে জিওবি ৫ হাজার ৪ শ’ ৩৬ কোটি ৫২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১ শ’ ৮৫ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে ২ হাজার ২ শ’ ৭৮ কোটি ১৯ লাখ টাকা পাওয়া যাবে।
জেআই





