সিম কার্ডের দাম বাড়ালো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওপর কর ধার্য করার কথা বলায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা এখনো শেষ হয়নি।
বাজেট পাসের আগেই গ্রামীণফোনে এ সিদ্ধান্তের ফলে এখন থেকে সব প্রিপেইড সিম কার্ডেরর দাম হবে ২০০ টাকা, যা আগে ছিল ১৮৮ টাকা। এছাড়াও সিম পরিবর্তনের জন্য গ্রাহকদের ১২৫ টাকা নির্ধারণ করছে গ্রামীণফোন যা আগে ছিল ৭৫ টাকা।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের এক কর্মকর্তা বলেন, ‘ব্যবসায়িক বাস্তবতার কারণে এই দাম বৃদ্ধি করা হয়েছে। কারণ সিম পরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতোমধ্যেই বিপুল করভারের ওপর আরো চাপ সৃষ্টি করবে। বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেট প্রদান করছে, কিন্তু মোবাইল অপারেটররা তাদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারের হাতে তুলে দিচ্ছে।’
বিদ্যমান ৩০০ টাকা সিম কর প্রত্যাহার না করে সিম পরিবর্তনের ৗপর নতুন কর আরোপ দেশে মোবাইল ফোনের বিস্তারকে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





