সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার চাঙ্গাভাবে লেনদেন চলছে। লেনদেনের সোয়া ১ ঘন্টায় বেড়েছে সূচক। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির দর ও টাকার অংকে লেনদেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোয়া ১ ঘন্টার লেনদেনে ব্রড ইনডেক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৪ পয়েন্টে। ডিএসইতে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২৯ কোটি ৯ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৫৯ পয়েন্টে। সিএসইতে মোট ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৫২ লাখ টাকার।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে সূচক ঊর্ধমুখী