সাভার চামড়া শিল্পনগরির কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে সিইটিপি’র ড্রইং ও ডিজাইনসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। এর পাশাপাশি শিল্পনগরিতে অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ১শ’ ২৭ জন উদ্যোক্তা তাদের বরাদ্দকৃত প্লটের অনুকূলে লে-আউট প্লান জমা দিয়েছেন।
চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধর্¦তন কর্মকর্তা এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০১৩-১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় ৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ১০৭ কোটি টাকা। এর মধ্যে রাজস্বখাতে ৫শ’ ৪০ কোটি টাকা ও প্রকল্প সাহায্যখাতে ১ হাজার ৫৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের বিপরীতে চলতি বছরের ফেব্র“য়ারি পর্যন্ত শতকরা ৫১ দশমিক ১০ ভাগ ব্যয় হয়েছে। গত বছর একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিলো শতকরা ২৫ দশমিক ৫৭ ভাগ। উল্লেখ্য, চলতি অর্থ বছর ফেব্র“য়ারি পর্যন্ত জাতীয় গড় ব্যয়ের পরিমাণ শতকরা প্রায় ৩৮ ভাগ বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।
সভায় শিল্পমন্ত্রী দ্রুত চামড়া শিল্পনগরির নির্মাণ কাজ সমাপ্ত করার তাগিদ দেন। তিনি বলেন, শুধু পরিবেশের স্বার্থে নয়, আন্তর্জাতিক বাজারে দেশিয় চামড়াজাত পণ্যের রপ্তানি অব্যাহত রাখতে নির্দিষ্ট সময়ে এ প্রকল্প শেষ করতে হবে।
আমির হোসেন আমু বলেন, বেহুদা খরচ নয়, কাজের গুণগতমান বজায় রেখেই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণের জীবন মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে তৃণমূল পর্যায়ে শিল্পায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সাফল্যের সাথে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে পারলে শিল্প মন্ত্রণালয় আরো নতুন নতুন প্রকল্প অনুমোদন পাবে। তিনি এ লক্ষ্যে সকলের কর্মতৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সিইটিপি নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে
সাভার চামড়া শিল্পনগরির কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে সিইটিপি’র ড্রইং ও ডিজাইনসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। এর পাশাপাশি শিল্পনগরিতে অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ১শ’ ২৭ জন উদ্যোক্তা তাদের বরাদ্দকৃত প্লটের অনুকূলে লে-আউট প্লান জমা দিয়েছেন।





