[b]ঢাকা:[/b] রাজনৈতিক অস্থিরতা কমাতে শান্ত হচ্ছে দেশের সার্বিক অবস্থা। দেশের অন্যতম একটি অর্থনৈতিক খাত পুঁজিবাজারও এর সুফল পাচ্ছে। নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত  ভালো আচরণ করছে পুঁজিবাজার। সূচক ও লেনদেনের উন্নতিতে ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে বাজার। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও ডিএসই ও সিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিনে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুাল ফান্ডের দাম। একই সঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো লেনদেন ৮০০ কোটির ঘরে রয়েছে।
পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারনে বিনিয়োগকারীরা হতাশার মধ্যে ছিলো। তখন সবার মধ্যে একটি অজানা আতঙ্ক কাজ করতো। এতে বাজারের অবস্থা বেশি ভালো ছিলো না। লেনদেন, সূচক সবই কমতো। এসব কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগেও আগ্রহ দেখান কম। তবে নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অবস্থা শান্ত হওয়াতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। যার প্রভাব পুঁজিবাজারেও পড়ছে। ফলে এখন থেকে ক্রমেই বাজার অগ্রগতির দিকে যাচ্ছে।

[b]ডিএসইতে ৮৩৩ কোটি টাকার লেনদেন[/b]
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭০২ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৮৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৮৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

[b]ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি[/b]

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল লংকাবাংলা ফিন্যান্স। এ ছাড়া পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

[b]সিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন[/b]

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে।  লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০০ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৪টির দাম বেড়েছে, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭২ কোটি টাকা লেনদেন হয়।

[b]আয় বেড়েছে ন্যাশনাল টিউবসের[/b]

প্রকৌশল খাতের ন্যাশনাল টিউবস মুনাফায় ফিরেছে। কোম্পানির অর্ধ-বার্ষিকী (জুলাই-ডিসেম্বর)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়। এই প্রান্তিকে এই কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে এক টাকা ১৩ পয়সা। আলোচিত প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে দুই কোটি তিন লাখ টাকা। শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে এক টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিলো তিন কোটি ৯৯ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছিলো দুই টাকা ২১ পয়সা। গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর)কোম্পানিটি মুনাফা করেছিল এক কোটি ১৯ লাখ টাকা এবং ইপিএস করেছিলো ৬৬ পয়সা। কিন্তু আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিলো দুই কোটি ২৭ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছিলো এক টাকা ২৬ পয়সা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]