বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিএসটিআই। ইউরোপিয়ান ইউনিয়ন, নোরাড ও ইউনিডো’র সহায়তায় বিএসটিআইয়ে স্থাপিত আন্তর্জাতিকমানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরির মাধ্যমে এ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজধানীর বিএসটিআই মিলনায়তনে এ স্ট্যান্ডার্ড টাইম উদ্বোধন করেন।
উল্লেখ্য, ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরিতে সংরক্ষিত রবিডিয়াম অটোমিক ক্লক ব্যবহার করে এ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হচ্ছে। স্যাটেলাইট রিসিভার ও গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে নির্ণিত স্ট্যার্ন্ডাড টাইম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে সম্প্রচার করা হবে। ফলে এখন থেকে [b]www.time.gov.bd[/b] ওয়েব ঠিকানায় সহজেই সারা দেশের মানুষ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জেনে নিতে পারবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ একটি ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি প্রসারের ফলে বিশ্বব্যাপী ইলেক্ট্রনিক পদ্ধতিতে লেন-দেন বাড়ছে। ই-কমার্স, ই-প্রকিউরমেন্ট, ডিজিটাল টাইম স্ট্যাম্পিংসহ বিভিন্ন অনলাইনভিত্তিক কার্যক্রমের ক্ষেত্রে অভিন্ন সময় অনুসরণ অপরিহার্য।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম চালুর ফলে জনগণের প্রাত্যহিক কর্মকান্ড, ব্যবসা-বাণিজ্য, দেশিয় ও আন্তর্জাতিক লেন-দেন, শিল্প-কারখানা উৎপাদনসহ অর্থনৈতিক কর্মকান্ডে ছন্দ ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে মন্ত্রী বিএসটিআই প্রধান কার্যালয়ে নবনির্মিত ল্যাবরেটরি ভবনের উদ্বোধন করেন। জাপানের অর্থায়নে ২২ কোটি ২৫ লাখ ব্যয়ে এ ল্যাবরেটরি নির্মাণ করা হয়েছে।
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৪তলা ল্যাবরেটরি ভবন বিএসটিআই এর মান নির্ধারণ ও সংরক্ষণ কার্যক্রমে গতি আনবে বলে আশা করা হচ্ছে।
পরে মন্ত্রী বিএসটিআই এর কার্যক্রম গতিশীল করতে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হন। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ও বিএসটিআই'র মহা-পরিচালক ইকরামুল হক এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষের জন্য গুণগতমানের পণ্য ও সেবার নিশ্চয়তা প্রদান বিএসটিআই’র দায়িত্ব। তিনি বলেন, গণমাধ্যমে এ প্রতিষ্ঠানের কর্মকান্ডের ওপর প্রায়ই নেতিবাচক প্রতিবেদন প্রকাশ হচ্ছে।
বিএসটিআই’র কেউ অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরণের আপোস করলে, তাকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেন। তিনি প্রতিষ্ঠানের ইমেজ সংকট কাটাতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নীতি-নৈতিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের পরামর্শ দেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমের যাত্রা শুরু
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিএসটিআই। ইউরোপিয়ান ইউনিয়ন, নোরাড ও ইউনিডো’র সহায়তায় বিএসটিআইয়ে স্থাপিত আন্তর্জাতিকমানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরির মাধ্যমে এ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়েছে।





