২০১৪-১৫ অর্থ বছরের রাজস্ব বাজেট প্রণয়নের প্রস্ততি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্য সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করেছে এনবিআর।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বাজেট প্রস্তাবের জন্য বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ১৫ মার্চ এর মধ্যে ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজে (এফবিসিসিআই) লিখিতভাবে প্রস্তাব প্ররণের অনুরোধ করা হচ্ছে। সেইসঙ্গে প্রস্তাবের একটি সফট কপি [email protected]  এবং [email protected] এর ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া যেসকল প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি এনবিআর’এ প্রস্তাব পাঠাতে পারবে।
এনবিআর সূত্রে জানা গেছে, শীঘ্রই শুরু হবে আগামী অর্থবছরের এই বাজেট আলোচনা। এ জন্য বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শিল্প সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের সঙ্গে মতবিনিময় ও বিশ্লেষণধর্মী আলাপ আলোচনা করবে এনবিআর।
এনবিআর জানিয়েছে, রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, যৌক্তিক বস্তুনিষ্ঠ, জনচাহিদা মাফিক, অংশীদারিত্বমূলক ও সুষম করার উদ্দেশে এনবিআর এ মতবিনিময় ও বিশ্লেষণধর্মী আলাপ-আলোচনার করবে। রাজস্ব আহরণ সংক্রান্ত কার্যক্রম অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়ণের লক্ষে এ আয়োজন করবে প্রতিষ্ঠানটি।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]