দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে লেনদেনে মন্থর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, বিডি থাই, বেক্সিমকো, ডেসকো, লাফার্জ সুরমা, এসিআই ফর্মুলেশন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্রামীণফোন, এসিআই ও সাইফ পাওয়ার।

লেনদেন হয়েছে মোট ৯৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১৮৯ কোটি ৫৮ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

লেনদেন হয় মোট ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১৫ কোটি ১০ লাখ টাকা।

এএইচ