শেয়ারবাজারেতালিকাভুক্তমোজাফ্ফরহোসেনস্পিনিংমিলসলিমিটেডরাইটশেয়ারছাড়ারসিদ্ধান্তনিয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পেলে রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি।একইসঙ্গেকোম্পানিরঅনুমোদিতমূলধন১০০কোটিটাকাথেকেবাড়িয়ে৩০০কোটিটাকায়উন্নীতকরারসিদ্ধান্তনেয়াহয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মোজাফফর হোসাইন স্পিনিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ঘোষিত ২৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে নিয়ে রাইট শেয়ার ছাড়া হবে।প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের ৩টি রাইট শেয়ার দেওয়া হবে।প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা।
রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান রোটর প্রোজেক্টে একটি রিং প্রোজেক্ট স্থাপন করবে।
এ ছাড়া কোম্পানি কর্তৃপক্ষ অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ৩০০ কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সব বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরবাড়ি টেক, মাসুমাবাদ ভুলতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।
বিএসইসির অনুমোদনের পর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





