রাজধানীর কাঁচাবাজার স্থিতিশীল রয়েছে। পণ্যের দাম তেমন একটা বাড়েনি। সবজির পাশাপাশি চাল, ডাল ও মাংসের দামও ছিল স্থিতিশীল।
বাজারে গরুর মাংস ও হাঁসের ডিমের দাম নিম্নমুখী রয়েছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেট (নতুন কাঁচাবাজার) ঘুরে শুক্রবার বাজারের এ চিত্র দেখা গেছে।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায়, বেগুন ৪০-৫০, বরবটি ৪০, শসা ২৫-৩০, করলা ৪০, টমেটো ৪০, কুমড়া ৩০, পটল ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু (প্রকারভেদে) ২৫-৩০ টাকায় ও কাঁচাকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা আলু প্রতি কেজি ১৫ টাকায় ও লাল আলু প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী জিয়াউদ্দিন বলেন, ‘চলতি সপ্তাহে সবজির দাম তেমন একটা বাড়েনি। গত সপ্তাহেও সবজির দাম এমনই ছিল।’
তিনি জানান, সবজির মধ্যে গাজর, ধনে পাতা ও পেঁপের দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি গাজর ৪৫-৫০ টাকায়, পেঁপে ৪০ ও ধনে পাতা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ টাকা, বেগুন ৪০, বরবটি ৩০, শসা ২৫-৩০, করলা ৪০, টমেটো ৪০ ও পটল ৪০ টাকা বিক্রি হয়।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ২৭০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।
এছাড়া খাসির মাংস ৪৫০-৪৮০ টাকায়, ফার্মের মুরগির মাংস ১৫০ ও দেশি মুরগির মাংস ২০০ থেকে ২৫০ (আকারভেদে) টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি ফার্মের মুরগির ডিম প্রতি হালি ২৮ টাকায় ও হাঁসের ডিম ৩০ টাকায় ও দেশি মুরগির ডিমের দাম ৪০-৫০ (বাজারভেদে) টাকায় বিক্রি হচ্ছে।চালের বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল চাল প্রতি কেজি ৪৫-৫০ টাকায়, মিনিকেট চাল ৪৬ থেকে ৫০, স্বর্ণা জাতের চাল ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বাজারে পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে। বাজারে ভারতীয় পেঁয়াজ ২৮ টাকায় ও দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।
অন্য পণ্যের মধ্যে এক লিটার সয়াবিন তেল ১১৫ থেকে ১২০ টাকায়, ছোলা ৫০, ছোলার ডাল (ভাঙ্গা) ৬০, মুগের ডাল ১২০, শুকনা মরিচ ১৫০ ও দেশি চিনি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল
রাজধানীর কাঁচাবাজার স্থিতিশীল রয়েছে। পণ্যের দাম তেমন একটা বাড়েনি। সবজির পাশাপাশি চাল, ডাল ও মাংসের দামও ছিল স্থিতিশীল। বাজারে গরুর মাংস ও হাঁসের ডিমের দাম নিম্নমুখী রয়েছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেট





