বুধবার দিনশেষে দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৮০ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৮৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ১৩৯ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকা।

পবিত্র রমজান উপলক্ষে সময় কমিয়ে আনার কারণে লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৩৮ লাখ টাকা।লেনদেনের পাশাপাশি কমেছে মূল্যসূচক।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর