পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সিটি ব্যাংক লিমিটেড ২০ শতাংশ, ওয়ান ব্যাংক ১৯ শতাংশ এবং বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের এ লভ্যাংশ ঘোষণা করল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

[b]সিটি ব্যাংক[/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সিটি ব্যাংক লিমিটেড ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৬.৬৫ টাকা।
[b]
ওয়ান ব্যাংক[/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংক ১৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে, সকাল ১১টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭.৯৯ টাকা।

[b]ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স [/b]
১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আর্থিক বছর শেষে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০৮ টাকা।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৭ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশসহ কোম্পানির অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৫ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]