বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার তদন্তের কাজে আগামী ৩০ ফিলিপাইন যাচ্ছে গোয়েন্দা সংস্থা সিআইডি’র একটি টিম।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকী।
তিনি বলেন, অর্থ চুরির ঘটনায় বাংলাদেশের কোনো ধরনের লিংক খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সিআইডির টিম ফিলিপাইনে যাবে ও সেখানে গিয়ে ইন্টারপোলের সঙ্গে মিটিং করে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে তাদের সহযোগিতা চাইব।
ওএফ





