প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জসমূহের ৫ বছরের কর অব্যাহতি এবং অপরটি লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা ১৫ হাজার টাকায় উন্নীতকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখাসহ এর সম্প্রসারণ ও উত্তরোত্তর শক্তিশালিকরণের লক্ষ্যে ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জসমূহকে ক্রমহ্রাসমান হারে ৫ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাবি করছি। এছাড়া করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।
তবে বাজেটের আগে ডিএসই, সিএসই, আইসিবি ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে কর কমানোসহ বিভিন্ন প্রস্তাবনা দিয়েছিল। কিন্ত কোন  প্রস্তাবই অর্থমন্ত্রীর বিবেচনায় জায়গা পায়নি এই বাজেটে। পাশাপাশি বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব খাতের কোম্পানিকে পূর্বেও কর বহাল রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]