রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচক বাড়লেও লেনদেন কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির। লেনদেন হয়েছে ১ হাজার ১০১ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫০২৬ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ১ হাজার ১০৩ কোটি ৬৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৭০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৮৯ লাখ টাকা।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





